1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

করোনায় আরো ৮ জনের মৃত্যু

  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ২৪ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৫৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪১ হাজার ৮৬১ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার করোনাভাইরাসে ১১ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ৪০৬ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৩৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৩০৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ১৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৪৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪২৫ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ২, চট্টগ্রামে ৩, খুলনায় ১ ও রংপুরে ২ জন মারা গেছেন।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com