1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দলিল সই, সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন ঋতুর পরিবর্তন আল্লাহর অসীম ক্ষমতার এক অনন্য নিদর্শন বাংলাদেশ এখন আর অদক্ষ শ্রমিক বি‌দে‌শে পাঠাবে না : প্রবাসী কল্যাণমন্ত্রী জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ২, আটক চারজন কারাগারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জগন্নাথপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩ জগন্নাথপুরে বিদ্যুৎ চুরি করে চলছিল ‘ইজিবাইক গ্যারেজ ও দোকানপাট’, ৩ লাখ ৬১ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে আইফোন ১১-এর লোভে বন্ধুকে হত্যা লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি এইচএসসির ফল প্রকাশ হবে ৩১ অক্টোবর

নেত্রকোণায় পিকআপ ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪

  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১১৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ময়মনসিংহ-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবোঝাই পিকআপ ও সারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে নেত্রকোণার পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।

তবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। পিকাপটিতে থালা-বাসনসহ বিভিন্ন গৃহসামগ্রী ও দুটি ছাগল ছিল। দুর্ঘটনায় সেগুলোও মারা গেছে।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, কয়েকজন যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে নেত্রকোণাগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সারবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে পিকআপটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক পুরুষ ও এক নারী নিহত হন।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও নেত্রকোণা সদর হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে নেয়ার পথে আর দুজন মারা যান।

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা পর দুরর্ঘটনা কবলিত যানগুলি সরিয়ে নেওয়ার পর ফের চলাচল শুরু হয়।

নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

সূত্র-বিডিনিউজ২৪.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com