1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

করোনায় শনাক্ত ৫১ জন

  • Update Time : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২৫২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

গত ২৪ ঘণ্টায় করোনার শনাক্তের হার ১ দশমিক শূন্য ৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ২৮ শতাংশ। দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু শূন্য। একই সময়ে করোনায় নতুন শনাক্ত ৫১ জনে দাঁড়িয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫২ হাজার ৩২৬ জন। গত ২৪ ঘণ্টায় ৩২৬ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ৯০ হাজার ৮৪২ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮৭৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮৯২টি নমুনা সংগ্রহ এবং ৪ হাজার ৮৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩৯ লাখ ২৫ হাজার ৪৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক শূন্য ৪ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৯৪ জন এবং নারী ১০ হাজার ৫৩০ জন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৩৮ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৩৮ জন, ময়মনসিংহ বিভাগে শূন্য, চট্টগ্রাম বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে শূন্য, রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে শূন্য, বরিশাল বিভাগে শূন্য এবং সিলেট বিভাগে ১২ জন রোগী শনাক্ত হয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com