1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

করোনা সংকট মোকাবিলায় সফল বাংলাদেশ

  • Update Time : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৩১০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:::

আমার দেশ সুইডেনে মোট জনসংখ্যা মাত্র ৯৫ লাখ। অথচ বাংলাদেশে জনসংখ্যা কয়েকগুণ বেশি। অথচ সুইডেনের থেকে বাংলাদেশ করোনা সংকট মোকাবিলায় সফল। দেশের সরকার প্রধানের (প্রধানমন্ত্রী) সঠিক সিদ্ধান্তে বাংলাদেশ করোনা সংকট থেকে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে বলে দাবি করেছেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) প্রতিনিধি আশা টোরকেলসন।
আশা টোরকেলসন ২০১৮ সালের ২১ মার্চ বাংলাদেশে যোগদান করেন। মঙ্গলবার নগরীর শেরে বাংলানগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে ইউএনএফপিএ প্রতিনিধি বিদায়ী সাক্ষাৎ করেন। এসময় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের নানা বিষয়ের ভূয়সী প্রসংসা করেন আশা।
আশা টোরকেলসন বলেন, দীর্ঘদিন বাংলাদেশে অতিবাহিত করলাম। এই সময়ে দেশের অনেক ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। এমনকি করোনা সংকট মোকাবিলা করে বাংলাদেশ পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছে। স্বাস্থ্যখাত, পানি ও স্যানিটেশনে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। তবে বাল্যবিয়ে বাংলাদেশর অন্যতম সমস্যা বলে মনে করেন আশা। বাংলাদেশের মানুষ টিকা নেওয়ার জন্য অধীর আগ্রহে রয়েছে। টিকাকরণ আরও বাড়াতে হবে বলে জানান ইউএনএফপিএ প্রতিনিধি।
আশা টোরকেলসনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে পরিকল্পনামন্ত্রী বলেন, দীর্ঘদিন তিনি দেশ থাকলেন। বাংলাদেশে অর্থনৈতি খুব ভালোমতো এগিয়েছে। দেশের উন্নয়নের প্রসংশা করেছেন তিনি। এই সফর তিনি মনে রাখবেন। বাংলাদেশ করোনা সংকটের ক্ষতি পুষিয়ে নিয়েছে এটা দেখার মতো। তিনি সুমানগঞ্জের হাওর এলাকায় গিয়েছিলেন। ’
‘তার দেশ উন্নত, দেশ মানুষ মাত্র ৯৫ লাখ। অথচ করোনা মোকাবিলায় বাংলাদেশ তার দেশ সুইডেনের থেকেও সফল বলে দাবি করেন তিনি। ’
তিনি আরও বলেন, আশা টোরকেলসন বাল্যবিয়ের কথা বলেছেন, এটা আমিও স্বীকার করি। তবে বাল্যবিয়ের বলয় ভাঙতে সরকার বন্ধ পরিকর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com