1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

খোলা সয়াবিনে ৭, বোতলজাতে ৮ টাকা বাড়ছে

  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দেশের বাজারে ভোজ্য তেলের দাম বাড়ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় খোলা সয়াবিন তেলের দাম লিটারে সাত টাকা এবং বোতলজাত প্রতি লিটারে আট টাকা বাড়ানো হচ্ছে। এ ছাড়া পাঁচ লিটারে ৩৫ টাকা ও পাম তেলে ১৫ টাকা বাড়ছে। আজ সোমবার থেকে এই বাড়তি দাম কার্যকর হবে।

গতকাল রবিবার বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ দাম বাড়ার বিষয়টি নিশ্চিত করেন।

 

সর্বশেষ ২০২১ সালের ১৯ অক্টোবর সয়াবিন তেলের দাম বাড়ানো হয়। তখন সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকা ও খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা নির্ধারিত ছিল। আর বোতলজাত সয়াবিনের পাঁচ লিটার তেলের দাম ৭৬০ টাকা ও পাম তেলের প্রতি লিটারের দাম ছিল ১১৮ টাকা।

গতকাল নতুন করে নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল আট টাকা বেড়ে ১৬৮ টাকা ও খোলা সয়াবিন তেলের দাম সাত টাকা বেড়ে ১৪৩ টাকা হয়েছে। বোতলজাত সয়াবিনের পাঁচ লিটার তেলের দাম ৩৫ টাকা বেড়ে ৭৯৫ ও পাম তেলের দাম ১৫ টাকা বাড়িয়ে লিটারপ্রতি ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্যসচিব বলেন, ‘গত ১৯ জানুয়ারি তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করার বিষয়ে কথা হয়েছিল। তাঁদেরও কথা ছিল, দাম সমন্বয় না করলে তাঁরা এলসি খুলতে পারবেন না। তাঁদের ব্যবসায় লোকসান হচ্ছে। সর্বশেষ বৈঠকে তাঁরা জানিয়েছিলেন, তাঁদের হিসাবে ২০০ কোটি টাকা লোকসান হয়েছে। জানুয়ারির যে ফিগার, সেটিসহ ক্যালকুলেট করে আমরা নতুন দাম নির্ধারণ করেছি। ’

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘নতুন যে দাম নির্ধারিত হয়েছে, ব্যবসায়ীরা সেটি তাঁদের প্যাডে ঘোষণা দিয়েছেন। মাঝে যে দাম বেড়েছিল সেটি তাঁরা ঘোষণা দেননি। তাঁদের প্যাডে তাঁরা এবার ঘোষণা দিচ্ছেন। ফলে আমরা এই দামটা রাখতে পারব। আমরা নিয়মিত বাজার তদারক করব। ’

তেলের মূল্যবৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে টিকে গ্রুপের পরিচালক (অর্থ ও পরিচালন) মো. শফিউল আক্তার তসলিম বলেন, মন্ত্রীর সঙ্গে বসার পর বোতলজাত সয়াবিন তেল এত দিন ১৬৫ টাকায় বিক্রি করা হচ্ছিল। সেই হিসাবে নতুন করে দাম বেড়েছে তিন টাকা। তবে সেটি ছিল অনানুষ্ঠানিক, তবে আনুষ্ঠানিকভাবে দাম বেড়েছে আট টাকা, পাঁচ লিটারে ৩৫ টাকা। কাল (আজ সোমবার) সকালে দাম বাড়ানোর সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাব। কাল থেকেই এটি কার্যকর হবে। তবে বাজারে এর প্রভাব পড়বে দুই-তিন দিন পর। শুক্র বা শনিবারের আগে বাজারে প্রভাব পড়বে না।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com