1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

তিন হাজার নৌযান নিয়ে সাগরে ইরান, ইসরায়েলকে কড়া বার্তা

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সমর্থনে ইরান, লেবানন, ইরাক এবং ইয়েমেন যৌথ নৌ মহড়া শুরু করেছে। আন্তর্জাতিক কুদস দিবসের আগে বৃহস্পতিবার ইরানের উত্তর ও দক্ষিণ আঞ্চলিক জলসীমায় পারস্য উপসাগর, মাকরান উপকূলীয় অঞ্চল এবং ক্যাস্পিয়ান সাগর জুড়ে যৌথ কুচকাওয়াজ শুরু হয়েছে। আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি বলেছেন, ৩ হাজার ভারী এবং হালকা জাহাজ কুচকাওয়াজে অংশ নিচ্ছে। তিনি আরও বলেন, এই কুচকাওয়াজের মূল লক্ষ্য প্রতিরোধ ফ্রন্টের সামুদ্রিক সক্ষমতা প্রদর্শন করা এবং দুষ্ট ও নিপীড়ক ইসরায়েলি শাসনব্যবস্থার প্রতি একটি বার্তা প্রদান করা।
আইআরজিসি ইসরায়েলের জন্য সমুদ্রকে নরকে পরিণত করবে।
তাংসিরি বলেছেন, আইআরজিসি নৌবাহিনী ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নির্দেশ অনুসরণ করছে। ইসরায়েলকে বিশ্বের সামনে থেকে নির্মূল করবে তারা।

আইআরজিসি কমান্ডার ইসরায়েলি সরকারকে বলেন, আমরা কেবল স্থলভাগে যুদ্ধ করব না।
আমরা সমুদ্রেও প্রস্তুত এবং তোমাদের পালানোর কোন উপায় থাকবে না।
সৌজন্যে বাংলাদেশ প্রতিদিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com