1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:

গুলিস্তানে বিস্ফোরণ, দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু

  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১৭১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধার অভিযান আজ বুধবার সকালে ফের শুরু হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উদ্ধারকাজ স্থগিত হয়। বুধবার সকাল ৯টার পর ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থলে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি)।
এর আগে ফায়ার সার্ভিসের উপপরিচালক দীনমনি শর্মা সমকালকে জানিয়েছিলেন ‘আজকের (মঙ্গলবার) মতো উদ্ধার অভিযান স্থগিত করতে হয়েছে। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবনের বেসমেন্টে যাওয়া সম্ভব হচ্ছে না। সকালে সেনাবাহিনী এলে আবার উদ্ধারকাজ শুরু হবে।’

বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত ১৬টি মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।

মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা, আরেকটি পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলা বিধ্বস্ত হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com