1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

গ্যাসের দাম নিয়ে ইইউ পাগলামি করছে: পুতিন

  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১৭৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
গ্যাসের দাম নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নীতি বা কর্মকাণ্ডকে পাগলামি বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ইস্যুতে রুশ কর্তৃপক্ষের বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তাও প্রত্যাখ্যান করেছেন তিনি। এ সময় তিনি দাবি করেন যে ইউরোপীয়রা অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে।
শুক্রবার ইয়েনি শাফাকের প্রতিবেদন অনুসারে, রাশিয়ার ‘কাউন্সিল ফর স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট অ্যান্ড ন্যাশনাল প্রজেক্ট’-এর বৈঠকে অংশ নিয়েছিলেন পুতিন। বৃহস্পতিবার ওই বৈঠকে তিনি পশ্চিমা দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করার জন্য অভিযুক্ত করেন।’

এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘ইউরোপীয় দেশগুলো সম্মিলিতভাবে আমাদের ওপর অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দিয়েছে। এসব করে তারা মনে করেছে যে রাশিয়ান অর্থনীতি ভেঙে পড়বে। কিন্তু, তাদের হিসাবে ভুল ছিলো।’

তিনি বলেন, রাশিয়া নিষেধাজ্ঞার আকারে “অভূতপূর্ব” পশ্চিমা আগ্রাসনের মুখোমুখি হয়েছিল। এ আগ্রাসনের মূল লক্ষ্য ছিলো রাশিয়ান মুদ্রা রুবেলের পতনে উস্কানি দেওয়া। তারা রাশিয়ার বিদেশী মুদ্রার রিজার্ভ চুরির মাধ্যমে এটা করতে চেয়েছে। এর মাধ্যমে তারা ধ্বংসাত্মক মুদ্রাস্ফীতিকে ত্বরান্বিত করে রুশ অর্থনীতিকে দ্রুত ধ্বংস করতে চেয়েছে।

পুতিন আরও বলেন, নতুন ও দ্রুত বর্ধনশীল বাজারে রাশিয়া তার জ্বালানি সরবরাহ করতে চায়। যেমন: এশিয়া, মধ্যপ্রাচ্য, ল্যাটিন আমেরিকা ও আফ্রিকা। কারণ, ইইউ রুশ জ্বালানির মূল্য বেঁধে দিয়ে কম মূল্যে আমাদের পণ্য ও পরিষেবাগুলো ব্যবহার করতে চায়। এ ধরনের ভারসাম্যহীন পরিস্থিতি অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com