1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হচ্ছে না বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ জগন্নাথপুরে বিএনপি নেতা  সানোয়ার হাসান কে নিয়ে যুবদল নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানালো বিএনপি  কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলনের ঘোষণা জাতীয় ওলামা-মাশায়েখদের

চেক বাউন্সের মামলায় অভিনেত্রীকে কারাদণ্ড

  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০১৭
  • ৫৮৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ৫০ লাখ টাকার চেক বাউন্সের মামলায় বলিউড অভিনেত্রী অলকা কৌশলকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

পাঞ্জাবের লঙ্গরিয়ান গ্রামের অবতার সিংহ নামে এক ফুলচাষীর চেক বাউন্সের ওই মামলাটি করেন।

একই সঙ্গে অভিনেত্রীর মা সুশীলা বাদোলাকরেরও কারাদণ্ড দেয়া হয়েছে।

অলকা কৌশল সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’এ কারিনা কাপুরের মা এবং ‘কুইন’ ছবিতে কঙ্গনার মায়ের ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন।

অভিযোগকারীর আইনজীবীর দাবি, একটি টিভি সিরিয়াল করার জন্য অলকা কৌশল ও তার মা তার মক্কেলের কাছ থেকে ৫০ লাখ টাকা ধার করেছিলেন।

টাকা ফেরত দিতে দু’টি ২৫ লাখ টাকার চেক দিয়েছিলেন অবতার সিংহকে। সেই চেক দু’টিই বাউন্স করে। এরপরই, অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

২০১৫ সালে পাঞ্জাবের একটি নিম্ন আদালতে মামলার শুনানি হয়। সেখানে অলকা ও তার মায়ের দোষ প্রমাণ হয় এবং দু’জনকেই জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

রায়ের বিরুদ্ধে সঙ্গরুর জেলা আদালতে আপিল করেন অভিনেত্রী। সম্প্রতি জেলা আদালতও নিম্ন আদালতের রায় বহাল রেখেছেন।

অলকা কৌশল বিখ্যাত থিয়েটার অভিনেতা বিশ্বমোহন বাদোলার মেয়ে।

‘বজরঙ্গি ভাইজান’, ‘কুইন’ ছাড়াও তিনি একাধিক হিন্দি সিরিয়ালে কাজ করেছেন। যার মধ্যে ‘কুমকুম’, ‘স্বরাগিণী’, ‘কুবুল হ্যায়’ অত্যন্ত জনপ্রিয়। মারাঠি ছবিতেও বহু কাজ করেছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com