1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আবু খালেদ চৌধুরীর ২৩ তম মৃত্যু বার্ষিকী আজ ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে কাল সুনামগঞ্জে অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, চিকিৎসা সহকারীকে মারধর ও জরুরি বিভাগে হামলা সংসদ সদস্য কয়ছর আহমেদের নেতৃত্বে জগন্নাথপুর হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান রয়টার্সের রিপোর্ট/ ইরান যুদ্ধ ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রমজানের ধারাবাহিকতায় শাওয়ালে যেসব রোজা রাখবেন হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের জগন্নাথপুরে বিএনপি নেতার মৃত্যুতে এমপি কয়ছর আহমেদসহ বিএনপির নেতৃবৃন্দের শোক সুনামগঞ্জে ঈদের আনন্দে ঘুরতে গিয়ে সড়কে প্রাণ গেল বাইকচালকের হাদি হত্যা/ প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে

ছাত্রলীগের ৭ ইউনিট কমিটির পদ প্রত্যাশীদের বায়োডাটা দাখিল

  • Update Time : বুধবার, ৪ জুলাই, ২০১৮

স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জে ছাত্রলীগের ৭ইউনিটে কোনো কমিটি না থাকায় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে পদপ্রত্যাশী নেতাকর্মীদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে।

গত ২৫ জুন থেকে ৩০জুন পর্যন্ত ৬টি উপজেলা ও একটি ডিগ্রী কলেজ ইউনিটের পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন।

দলীয় সুত্রে জানা যায়, জেলার ছাতক উপজেলা থেকে ৬০জন, তাহিরপুর উপজেলা থেকে ৫৭জন, জামালগঞ্জ উপজেলা থেকে ৯৬জন, জগন্নাথপুর উপজেলা থেকে ১৫৫জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা থেকে ৫২জন, দোয়ারাবাজার উপজেলা থেকে ৫৬জন এবং ছাতকের জনতা ডিগ্রি কলেজ থেকে ৩০জন পদপ্রত্যাশী নেতাকর্মী জীবনবৃত্তান্ত জমা দিয়েছে।

এব্যাপারে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে জানান, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সঠিক নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই করে যোগ্য নেতৃত্বের হাতে ছাত্রলীগের দায়িত্ব তুলে দেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com