বিশেষ প্রতিনিধি – রাত হলেই মা মা বলে কেঁদে উঠে। তখন অনেক কষ্টে তাকে শান্ত করতে হয়।এছাড়া ঘটনার পর থেকে মা কে না পেয়ে সে চুপ হয়ে গেছে। চঞ্চল দুরন্ত স্বভাবের ছয় বছরের শিশু জগন্নাথপুর নার্সারি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তাসমি ফেরদৌস মিমের বড় বোন জান্নাতুল ফেরদৌস মাহা সাংবাদিকের কাছে এভাবে মায়ের নৃশংস খুনের ঘটনার পর ছোট বোনের বিমষ হওয়ার বিষয়ে এভাবে বর্ণনা দিয়েছেন। জান্নাতুল ফেরদৌস মাহা জগন্নাথপুর উপজেলার আলোচিত ঘটনা সৌদি আরব প্রবাসী ছুরুক মিয়া ও খুন হওয়া নারী শাহানাজ পারভীন দম্পতির বড় মেয়ে। মাহা ঘটনার সাথে জড়িতদের ফাঁসির দাবি জানান। শনিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকায় সংবাদ সন্মেলন করে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করার তথ্য জানায়। সিআইডির তথ্য অনুযায়ী তিন বন্ধু মিলে ধর্ষণ করার পর ধর্ষনের ঘটনা জানানোর ভয়ে তাকে হত্যা করে। নিহত নারীর পরিবারের লোকজন জানান, বুধবার বিকেলে ঔষধ কেনার কথা বলে ঘর থেকে বের হন শাহানাজ পারভীন। তিনি জগন্নাথপুর বাজারের অভি ফার্মেসি থেকে নিয়মিত ঔষধ কিনতেন। বৃহস্পতিবার ফার্মেসি থেকে নারীর ছয় টুকরা লাশ উদ্ধার করে পুলিশ। শুক্রবার ভোরে সিআইডি ঢাকা থেকে ফার্মেসি মালিক জিতেশ গোপ কে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনায় জড়িত অভি ফার্মেসির পাশের মুদি দোকানদার অনজিৎ গোপ ও পাশের অরূপ ফার্মেসির মালিক অসীত গোপকে গ্রেপ্তার করে।