1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জগন্নাথপুরে‘রোজের কাজে’ না যাওয়ার জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত-৪০, আটক ১২

  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১২৬৪ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৭কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন। এ ঘটনায় পুলিশ ১২ জনকে আটক করেছে।

আজ সকালে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এলাকাবাসি ও পুলিশ সুত্র জানায়, ওই গ্রামের তোতা মিয়ার ছেলে রাসেল আহমদ একই গ্রামের মৃত আলফু মিয়ার ছেলে আলী মিয়ার বাড়ীতে গত ২/৩ দিন আগে দিনমজুরির কাজ করতে যাওয়ার কথা ছিল। কিন্তুু কাজে না যাওয়ায় আলী মিয়া তাকে গালিগালাজ করে। এ দুজনের মধ্যে বাকবিতণ্ডর এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এঘটনার কে কেন্দ্রে করে আলী মিয়া ও রাসেল পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি নিস্পত্তির জন্য গ্রামের লোকজন সালিক বৈঠকের চেষ্টা চালান। আজ কয়েকজন মধ্যস্থকারী আলীর বাড়ীতে সালিশের জন্য গেলে ওই সময় আলী মিয়ার পক্ষের লোকজন বকাবকি শুরু করে প্রতিপক্ষের লোকজন। এরই জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় দলের ৪০ জন আহত হন। এর মধ্যে গুরুত্বর আহত আবু সাইদ, লিটু মিয়া, আবুল হোসেন, নানু মিয়া, নাইম হোসেন, রুকন মিয়া, চানু মিয়া, আনর মিয়া, আছাব আলী,নুনু মিয়া, ছায়েদুর রহমান, দিলোয়ার হোসেন, খেদুল মিয়া, জায়েদ মিয়া, আজিজুর রহমান,সানু মিয়া, ও রেনু মিয়াকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপর আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় ইউপি সদস্য কাহির মিয়া জানান, তুচ্ছ বিষয়টি নিয়ে রাসেল ও আলী মিয়ার মধ্যে কথাকাটির জের ধরে হাতাহাতির ঘটনা ঘটেছিল।
স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে বিষয়টি সমাধানের জন্য গত দুইদিন ধরে চেষ্ঠা করছিলাম। আজ আমি, আমাদের প্যানেল মেম্বারসহ গ্রামের সালিশি ব্যক্তিদের নিয়ে আলী মিয়ার বাড়ীতে আমরা যাই। এসময় তারা লাঠিসোটা নিয়ে সালিশী ব্যক্তিদের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল জানান, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তাৎক্ষনিকভাবে সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে উভয়পক্ষের ১২জনকে আটক করে সুনামগঞ্জ জেলহাজতে পাঠিয়েছি। পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com