1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জগন্নাথপুরের বিদ্যুৎ অফিসের এ কেমন প্রথা!

  • Update Time : বুধবার, ৭ জুন, ২০১৭
  • ৩১৩ Time View

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুরে রমজানের শুরুতেই বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট হয়ে উঠেছেন গ্রাহকরা। বিদ্যুৎ চলে যাওয়ার কারণ যানতে চাইলে স্থানীয় বিদ্যুৎ অফিসের দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীদের সবার এক বক্তব্য ৩৩ হাজার কেভি বিদ্যুৎ লাইনে সমস্যা। তাই বিদ্যুৎ নাই যেন প্রথা হয়ে গেছে জগন্নাথপুরের বিদ্যুৎ অফিসের।
মঙ্গলবার ইফতারের সময় বিদ্যুৎ চলে যায়। বিদ্যুতের দেখা মিলে রাত সাড়ে ১১টার দিকে। অসহনীয় গরমের মধ্যে টানা ৬ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। বিদ্যুৎ না থাকার কারন জানতে চাইলে বিদ্যুৎ অফিসের দায়িত্বরত কর্মকর্তা আবুল কালাম আজাদ বরাবরের মতো জানান, জগন্নাথপুর-সিলেট লাইনের ৩৩ হাজার কেভি বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দেয়ায় বিদ্যুৎ সরবরাহ করা করা যাচ্ছেনা।

উপজেলাবাসি জানান, সামান্য ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ বিভ্রান্ত সৃষ্টি হলে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে তাদের দাবী ৩৩ হাজার কেভি বিদ্যুৎ লাইনে সমস্যা। ঝড় বৃষ্টি ছাড়াও আবহাওয়া ভাল থাকলেও বিদ্যুৎ চলে গেলে এই একটি কথা শুনতে হয় ৩৩ হাজার কেভি লাইনে বিদ্যুৎ নাই। এটা যেন প্রথা হয়ে গেছে বিদ্যুৎ অফিসের।
জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ প্রকৌশলী কর্মকর্তা আবুল কালাম আজাদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, জগন্নাথপুর-সিলেট বড়ইকান্দি নামক স্থানে বিদ্যুৎ মূল্য ৩৩ হাজার কেভি লাইনেই বেশি বিদ্যুৎ সমস্যা দেখা দেয়। তাই বিদ্যুৎ বিভ্রাট ঘটে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com