1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

জগন্নাথপুরের বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম জিতু মিয়ার ইন্তেকাল

  • Update Time : বুধবার, ২৫ জুলাই, ২০১৮
  • ৩৬৪ Time View

স্টাফ রিপোর্টার ::জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর পশ্চিমপাড়া নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম জিতু মিয়া (৬১) আর নেই। সোমবার বিকেল তিনটায় সিলেট শহরের ইবনেসিনা হাসপতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লা হি…… রাজিউন)।মৃতু্ ্যকালে তিনি স্ত্রী ২ ছেলে ৪ মেয়ে বাবা ৮ ভাই ২ বোন সহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন। তিনি পিতা মাতার চতুর্থ সন্তান। তাঁর
পিতা হাজী সমছু মিয়া একজন সমাজসেবক। আজ বুধবার দুপুর ২.৩০ মিনিটে হবিবপুর পশ্চিম পাড়া শাহী ঈদগাহে নানাজের জানাযা অনুষ্ঠিত হবে। মরহুমের

বড় ভাই বিএনপি নেতা আহমদ মিয়া জানান,হাটের সমস্যা দেখা দিলে প্রথমে তাকে পার্কভিউ হাসপাতালে নেয়া হয়।সেখান থেকে ইবনেসিনা হাসপতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। তিনি
জগন্নাথপুর বাজারে দীঘ দিন ব্যবসা করেন। পরে সিলেট শহরের তেলিহাওরে হোটেল ইস্টএনন্ড নির্মাণ করে ব্যবসা করেন। শনিবার স্বপরিবারে তার লন্ডনে যাওয়ার কথা ছিল। মরহুমের মৃতু্্যুতে
শোক প্রকাশ করেছেন, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান,পৌর মেয়র আব্দুল মনাফ,সাবেক মেয়র আক্তার হোসেন, মিজানুর রশীদ ভুইয়া, প্রেসক্লাব সভাপতি শংকর রায়,সহ সভাপতি তাজ উদ্দিন আহমদ,সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু,যুগ্ম সম্পাদক অমিত দেব,সদস্য আলী আহমদ,জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুঁইয়া,বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন প্রমুখ শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com