স্টাফ রিপোর্টার-
জগন্নাথপুর উপজেলা ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি শিক্ষানুরাগী সমাজসেবক এম এ কাদির বলেছেন,জগন্নাথপুর কে একটি সুন্দর সুশৃঙ্খল শহরে রূপান্তর করতে পরিকল্পিতভাবে সবাই কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, জগন্নাথপুরের গণমাধ্যম কর্মীরা এক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারেন। তিনি বলেন আমি বিশ্বাস করি দল মতের উদ্ধে উঠে সবাই যদি আন্তরিকতার সহিত পরিকল্পিতভাবে কাজ করি তাহলে জগন্নাথপুর একটি আদর্শ মডেল উপজেলা হবে। তিনি মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় উপরোক্ত কথা বলেন। মত বিনিময় সভায় তিনি নলজুর নদী অপরিকল্পিতভাবে খননে বিস্ময় প্রকাশ করে বলেন, এ নদী উপজেলা সদরের প্রাণ। তাই নদীকে খাল বানানোর প্রক্রিয়া বন্ধ করে বাস্তবতার আলোকে নদী খননের দাবি জানান।এসময় তিনি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের প্রচেষ্টায় ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের রিসোর্স সেন্টার নির্মাণ সহ শিক্ষা সহ বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, পরিকল্পিতভাবে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে জগন্নাথপুর একটি আদর্শ মডেল উপজেলা হবে। মতবিনিময়কালে জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম সম্পাদক অমিত দেব, নির্বাহী সম্পাদক আলী আহমদ, বার্তা সম্পাদক জুয়েল আহমদ, দৈনিক আমাদের সময় ও বাংলা টিভি প্রতিনিধি গোবিন্দ দে,উপজেলা নাগরিক ফোরাম আহ্বায়ক নুরুল হক, শিক্ষক সাইফুল ইসলাম রিপন,সমাজকর্মী নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।