1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

জগন্নাথপুরে অধ্যক্ষ ছমির উদ্দিনকে বিদায় সংধর্বনা প্রদান

  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ১৪৫৯ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপর পৌরশহরের ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার সদ্য অবসরপ্রাপ্ত ইকড়ছই আবাসিক এলাকার বাসিন্দা অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিনকে আজ শুক্রবার বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
এ উপলক্ষে এলাকাবাসির আয়োজনে সকাল ১১টায় মাদরাসা প্রাঙ্গণে মাদরাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা এহসানুল করিমের সভাপতিত্বে ও শিক্ষক আজমল হোসেন জামী এবং অলিউর রহমানের যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সংবর্ধিত অতিথি মাওলানা ছমির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশিদ ভূঁইয়া, সিলেট এমজি কলেজের সহকারি অধ্যাপক ইকড়ছই মাদরাসার সাবেক ছাত্র শেখ মো: নজরুল ইসলাম, জগন্নাথপুর মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড, মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ, উপজেলা যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, মাওলানা তাজুল ইসলাম আলফাজ, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, ব্যবসায়ী শফিকুল ইসলাম লিলু, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, মাদরাসার সাবেক শিক্ষার্থী প্রমুখ। এসময় এলাকার প্রবীন ব্যক্তি যুক্তরাজ্য প্রবাসি আব্দুল মতলিব, যুক্তরাজ্য প্রবাসি জমশেদ আলী, সুন্দর আলী, হাজী মতছির আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, প্রায় ৪০ বছর ধরে মাওলানা ছমির উদ্দিন ইকড়ছই মাদসারা নিষ্টার সঙ্গে দায়িত্বপালন করে গেছেন। দ্বীনি শিক্ষা প্রসারে তাঁর এই অবদান অনস্বীকার্য।
পরে বিদায়ী সংবর্ধিত অতিথিকে বিভিন্ন স্তরের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও বিদায়ী শিক্ষক উৎসর্গ করে সম্মানা স্মারক নামে একটি বই প্রকাশিত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com