1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জগন্নাথপুরে আলোচিত সুজিত হত্যাকাণ্ড: অটোরিকশা ও হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধারসহ আটক ৩

  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১১৯ Time View
Screenshot
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত সিএনজি চালিত
অটোরিকশা চালক সুজিত দাস (৩০) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ৩ জনকে আটক করেছে র‍্যাব-৯। তবে আটককৃতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
 আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় ছিনতাই হওয়া অটোরিকশাসহ হত্যায় ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গাড়িটি থানায় আনা হয়েছে। বিস্তারিত পড়ে জানানো হবে।
উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাতে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ সেতু থেকে অটোরিকশা চালক সুজিত দাসের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। সুজিত রানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডের সদস্য ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়; ওই চালকের গাড়িটি ছিনতাইয়ের জন্য গলা কেটে তাকে রানীগঞ্জ সেতুতে ফেলে যায় দুর্বৃত্তরা। এঘটনায় গত সোমবার রাতে সুজিতের বড় ভাই সুবাস দাস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com