স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরের সামাজিক সংগঠন ইয়াংস্টারের উদ্যোগে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের বাসিন্দা ও যুক্তরাজ্য ইয়াংস্টারের সহ-সভাপতি মো. সুজাত মিয়া’র সহযোগিতায় এবং অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ এমদাদ হকের সার্বিক তত্বাবধানে এলাকার শতাধিক শীর্তাত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইয়াংস্টারের সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাহির ও সাংবাদিক জুয়েল আহমদের যৌথ পরিচালনায় আয়েজিত বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তুয়েল মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিনার মিয়া, সমাজ সেবক আবুল কাশেম, সাংবাদিক গোলাম সারোয়ার, ইয়াংস্টারের উপদেষ্টা নুর আহমদ রুদ্র, জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের প্রভাষক সাজ্জাদুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, ইয়াংস্টারের সিনিয়র সহ-সভাপতি টিপু সুলতান, সিনিয়র যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ, যুগ্ম সম্পাদক মিঠন দেব, সাংগঠনিক সম্পাদক রনি রাজ, সিনিয়র সদস্য নাজিমুল ইসলাম, জাবেদ আহমদ, তৈয়বুর রহমান, সদস্য আহমেদ ওমর ফেরদৌস নোমান, সাদি মোহাম্মদ তারেক, কাউছার আহমদ শিপু, বাচ্ছু মিয়া, মুসা মিয়া, রুহেল আহমদ প্রমুখ। পরে শীর্তাদের হাতে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল বিতরণ করা হয়।
Leave a Reply