1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে এস আলম ফুটবল একাডেমির বর্ষপূর্তি ও জার্সি উন্মোচন

  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৭ Time View

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে এস আলম ফুটবল একাডেমির প্রথম বর্ষপূর্তি ও জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ এক পার্টি সেন্টারে এস আলম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ফ্রান্স প্রবাসী সাইফুল আলমের অর্থায়নে, “মাদক থেকে বিরত থাকি, সুস্থ সুশীল সমাজ গড়ি”— এ স্লোগানে বর্ষপূর্তি ও জার্সি উন্মোচন করা হয়।
ক্রীড়া অনুরাগী বিশিষ্ট ব্যবসায়ী আখলাকুর রহমান সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক জুয়েল হোসেনের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন একাডেমির পরিচালক সুজাদ আরিফ। অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শফিকুল হক, জগন্নাথপুর খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি আফজল হোসেন ফজর আলী, ক্রীড়াবিদ ও সমাজসেবক তকবুর মিয়া, জহিরুল ইসলাম লাল, ফারুক আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেন ভূঁইয়া, একাডেমির প্রতিষ্ঠাতার বড় ভাই ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।
এ সময় স্থানীয় ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন। পরে একাডেমির বছরপূর্তিতে নতুন জার্সি উন্মোচন করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com