1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে এস আলম ফুটবল একাডেমির যাত্রা শুরু

  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১১০ Time View

স্পোর্টস রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে জার্সি উন্মোচন ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে যাত্রা শুরু করেছে এস আলম ফুটবল একাডেমি।

গতকাল রোববার সন্ধ্যায় জগন্নাথপুর পৌরসভার বটেলতলস্থ একাডেমির অস্থায়ী কার্যালয়ে এ উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একাডেমির প্রতিষ্ঠাতা ক্রিড়াপ্রেমী ফ্রান্স প্রবাসী সাইফুল আলমের সার্বিক সহযোগিতায় জমকালো আয়োজনের মাধ্যমে এস আলম ফুটবল একাডেমির জার্সি উন্মোচন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত উদ্ধোধনী সভায় জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শফিকুল হক শফিকের সভাপতিত্বে ও উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক জুয়েল হোসেনের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য দেন, এস আলম ফুটবল একাডেমির পরিচালক ফুটবলার সুজাদ আরিফ।

অতিথি হিসেবে বক্তব্য দেন, দৈনিক মানবকণ্ঠ উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম লাল, একাডেমির প্রতিষ্ঠাতার বড় ভাই ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী আখলাকুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি জুয়েল আহমদ, ফুটবলার কামরান কামালী, ক্রিড়া ব্যক্তিত্ব নাজির আলী।

এসময় উপস্থিত ছিলেন, ক্রিড়া ব্যক্তিত্ব আবুল হোসেন লাভলু, এনামুল হক, কুহিনূর রহমান, জাহিদুল ইসলাম, ইকবাল হোসেন, মির্জা হোসেন, মিলাদ মিয়া, হোসেন, আব্দুল আহাদ, দুলাল মিয়া, কুরবান আলী, ছালেহ আহমদ, আবু সাঈদ, নাঈম, রনি, হাসান মিয়াসহ একাডেমির সকল সদস্য বৃন্দ।  শুরুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com