1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জগন্নাথপুরের গোবিন্দবাজার ইজারায় অনিয়ম দুর্নীতির অভিযোগ

  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১২৪ Time View

নিজস্ব প্রতিবেদক-
জগন্নাথপুর উপজেলার গোবিন্দবাজার ইজারায় অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। জেলা প্রশাসকের বরাবর ২০ ফেব্রুয়ারি বাজারের বর্তমান ইজারাদার কামাল হোসেন লিলু লিখিতভাবে এমন অভিযোগ করেছেন।
জেলা প্রশাসক কার্যালয়ে দেওয়া লিখিত অভিযোগ ও সুবিধা বঞ্চিত ব্যবসায়ীদের কাছ থেকে জানা গেছে, গত ১৭ জানুয়ারি হাট বাজার ইজারার সিদ্ধান্ত নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির প্রকাশিত বিজ্ঞাপন গোপন করে মোটা অংকের উৎকোচের বিনিময়ে সম্প্রতি ইজারা কমিটির সভাপতি একপক্ষ কে দরপত্র আহ্বানের সুযোগ দিয়ে দরপত্র কার্যক্রম বাস্তবায়ন করেন। এতে দরপত্র প্রক্রিয়ায় অনেকেই ইচ্ছে থাকাস্বত্বেও অংশগ্রহণ করতে পারেনি।
গোবিন্দ বাজার ইজারাদার কামাল হোসেন লিলু জানান, হাট বাজারের ইজারা বিজ্ঞপ্তি স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং বহুল প্রচারিত জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশের কথা থাকলেও আর্থিক সুবিধা নিয়ে কপক্ষ কে বিশেষ সুযোগ দিতে গোপনে দরপত্র ও ইজারা কার্যক্রম বাস্তবায়ন করেন ইজারা কমিটির সভাপতি। এতে বর্তমান ইজারাদার হিসেবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। এছাড়াও আরও অনেকেই ইচ্ছে থাকা স্বত্বে দরপত্রে অংশগ্রহণ করতে পারেনি। তাই পুনরায় দরপত্র আহ্বান করার দাবি জানাই।
এ বিষয়ে জানতে চাইলে হাট বাজার ইজারা কমিটির সভাপতি ইউএনও সাজেদুল ইসলামের কার্যালয়ে গিয়ে জানা গেল, তিনি সুনামগঞ্জে মিটিংয়ে আছেন। মুঠোফোনে যোগাযোগ করা হয়ে তিনি ফোন রিসিভ করেননি।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, অভিযোগ তদন্ত করে দেখা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com