1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে চারতলা বিশিষ্ট মুক্তিযাদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩৯০ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের জন্য দুই কোটি ১৩ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে  চারতলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ আগষ্ট) দুপুরে স্থানীয় সংসদ সদস্য, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। উদ্বোধনকালে মন্ত্রী বলেন, বাঙ্গালী জাতির বীর সন্তান হলেন আমাদের মুক্তিযোদ্ধারা। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সুখ দু:খে মিশে আছে। মুক্তিযোদ্ধাদের উন্নয়নে একমাত্র আওয়ামী লীগ সরকারই কাজ করে। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা নির্মাণে সকল সব ঐক্যবদ্ধ থাকার জন্য তিনি আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন,জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ,জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ। এর আগে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জগন্নাথপুর উপজেলার নারিকেলতলায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রস্তাবিত জায়গা ও কুবাজপুর মৌজায় টেক্সটাইল ভোকেশনালের জায়গা পরিদর্শন করেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com