স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন জসিম এর পিতা সেরা মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা সেরা মোহম্মদপুর জামে মসজিদের মোতোওয়াল্লি আব্দুল গনি গত শনিবার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি বাধ্যকজনিত রোগে ভুগছিলেন। শনিবার রাতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তানসহ অসংখ্যক আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া, সাবেক চেয়ারম্যান সিরাজুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জনশেদ মিয়া, সাধারণ সম্পাদক মনু হোমাম্মদ মতছির আলী, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত, পাটলী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুহিবুর রহমান,ইউপি সদস্য খালিদ হাসান, জাহির আলী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহরিয়ান, সম্পাদক রুকন ।