1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

জগন্নাথপুরে ট্রাফিক সপ্তাহে ১০৫টি মামলা দায়ের

  • Update Time : শনিবার, ১১ আগস্ট, ২০১৮
  • ২৮০ Time View

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাফিক সপ্তাহ সপ্তম দিন শনিবার পর্যন্ত ১০৫টি যানবাহনের চালকদের বিরুদ্ধে মামলা হয়েছে।
জগন্নাথপুরের দায়িত্বরত ট্রাফিক বিভাগ সুত্রে জানা যায়, শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবীর প্রেক্ষিতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গত ৫ আগষ্ট থেকে সারাদেশের ন্যায় জগন্নাথপুরে ট্রাফিক সপ্তাহ পালিত হয়ে আসছে।
বিভিন্ন যানবাহনের বৈধ কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় শনিবার পর্যন্ত ১০৫টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার দুপুরে সরজমিনে দেখা যায়, জগন্নাথপুর পৌরশহরের প্রাণকেন্দ্র স্থানীয় পৌর পয়েন্টে চেক পোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে পরিক্ষা-নিরিক্ষার অভিযান চালায় জগন্নাথপুর ট্রাফিক বিভাগ।
অন্যান্যের দিন ওই সড়কে মোটর সাইকেলের হিড়িক দেখা গেলেও ওই অভিযানকালে উধাও হয়ে যায় মোটরসাইকেলগুলো। প্রবাসি অধ্যুষিত এ উপজেলায় র্দীঘদিন ধরেই লাইসেন্সবিহীন শত শত মোটর সাইকেল সড়কে চলাফেরা করে আসছে বেপরোয়া গতিতে। চলতি ট্রাফিক সপ্তাহের মধ্যেও ট্রাফিক আইন মানছেন না চালকরা। শনিবার ওই সড়কে ট্রাফিক বিভাগের দায়িত্বরতরা একটু দায়িত্বশীলতার সঙ্গেই কাজ করতে দেখা গেছে। তবে পৌরশহরের অন্য সড়কগুলোতে সেই ট্রাফিক আইন না মেলেই হেমলেটবিহীন মোটর সাইকেলের চালকদের অবাধে চলাফেরা করতে দেখা গেছে।
জগন্নাথপুরের পুলিশ বিভাগের দায়িত্বরত প্রধান মশিউর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আমরা কাজ করছি। ট্রাফিক সপ্তাহের গতকাল পর্যন্ত ১০৫টি যানবাহন ও চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ট্রাফিক সপ্তাহ আরো তিন দিন চলবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com