1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
ক্ষমতার প্রকৃত মালিক আল্লাহ জগন্নাথপুরে নৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ  যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটি কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যুক্তরাজ্যে মতবিনিময়সভায়-কয়ছর আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না জুলাই গণঅভ্যুত্থান দিবসে জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সভা ও  বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

জগন্নাথপুরে দুরন্ত ক্লাবের উদ্যোগে ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ

  • Update Time : শনিবার, ২ এপ্রিল, ২০১৬
  • ৪৬২ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার দুরন্ত ক্লাবের উদ্যোগে রানীগঞ্জ ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার দিনব্যাপী দূরন্ত ক্লাবের উদ্যোগে বিদ্যালয়গুলোতে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। সকালে রানীগঞ্জ ডি এস আলিম মাদ্রাসা থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূরন্ত ক্লাবের সভাপতি আকবর হোসেন। সাধারণ সম্পাদক দিদার হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, রানীগঞ্জ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ গোলাম মোস্তফা, সিনিয়র শিক্ষক কাজী নজরুল ইসলাম, দূরন্ত ক্লাবের সহ-সভাপতি জুনায়েদ আহমদ, অর্থ সম্পাদক সুমন মিয়া, দাতা সদস্য আখলই মিয়া, উপদেষ্টা সদস্য আবুল কাশেম, আওয়াল মিয়া প্রমুখ। শিক্ষা উপকরনের মধ্যে ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খাতা ও কলম।
index------------------ পরে ক্লাবের নের্তৃবৃন্দ রানীগঞ্জ ও চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ৩৫টি স্কুল, মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ হিসেবে খাতা ও কলম তুলে দেন। দূরন্ত ক্লাবের সভাপতি আকবর হোসেন ও সাধারণ সম্পাদক দিদার হোসেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, দূরন্ত ক্লাব একটি শিক্ষামূলক সামাজিক সংগঠন। তাই ক্লাবের পক্ষ থেকে আমরা শিক্ষার অগ্রগতি ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে শিক্ষা উপকরন বিতরনের কর্মসূচী গ্রহন করেছি। প্রতি মাসে আমরা বিভিন্ন বিদ্যালয়ে এধরনের কার্যক্রম অব্যাহত রাখব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com