1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী- দুষ্ট কর্মকর্তাদের কারণে জনসাধারণের হয়রানি

  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৭০৪ Time View

স্টাফ রিপোর্টার::

এক শ্রেণির দুষ্ট অফিসারদের কারণে অন্যায়ভাবে হয়রানির শিকার হচ্ছে জনসাধারণ। এ মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘আমরা জানি সেটেলমেন্টে মাঠ জরিপকাজে কিছু অসৎ কর্মকর্তা একজনের ভূমি আরেকজনের নামে লিখে দেন। তারা দিনকে রাত, রাতকে দিন করছেন। এসব আর চলবে না। সততা আর নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সরকার আপনাদের বেতন বাড়িয়েছে। যাতায়াতে উন্নতমানের গাড়ি পেয়েছেন। সুতরাং জনগণের সেবায় দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।’
গতকাল সোমবার দুপুর ১২টায় জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জগন্নাথপুর উপজেলা পরিষদের আয়োজনে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের আইসিটি ও মাল্টিমিডিয়া পাঠদান বিষয়ক ছয় দিনব্যাপী কর্মশালায় উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার দেশকে বদলে দিয়েছে। এখন দেশে কোনো মানুষ না খেয়ে থাকে না। দ্রুত নিত্যপ্রয়োজনীয় দ্রবমূল্য নিয়ন্ত্রণে আসবে। এ জন্য একটু ধৈর্য ধরতে হবে। সরকার সে লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ দরকার। স্থিতিশীল পরিবেশ বজায় থাকলে দেশ আরো এগিয়ে যাবে।

তিনি বলেন, ‘সারা দেশে অনেক অনেক ভালো ভালো সরকারি কর্মকর্তা রয়েছেন। আবার গুটিকয়েক দুর্নীতিবাজ কর্মকর্তার জন্য বদনাম হচ্ছে। আমি ছোটবেলায় দেখেছি কিছু কিছু আমিন জরিপ করতে এসে গ্রামের মোড়লদের কাছ থেকে সুবিধা নিয়ে জমি তাদের নামে রেকর্ড করে দিয়েছেন। জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি এক ব্যক্তি দখল করে রেখেছেন শুনে ব্যথিত হলাম।’ তিনি দ্রুত এই জমি উদ্ধারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পদক্ষেপ নিতে আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের কাজ সহ্য করা হবে না।

মাধ্যমিক ও মাদরাসা শিক্ষা কমিটির সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবের সভাপতিত্বে ও শিক্ষক সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছায়াদ আলী, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল মাসুদ, জাইকার উপজেলা সমন্বয়ক হোসাইন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

পরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান উপজেলার কলকলিয়া ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ঘরের নির্মাণকাজ পরিদর্শন করেন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com