1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জগন্নাথপুরে পরিবহন ধর্মঘট,ভোগান্তি চরমে

  • Update Time : রবিবার, ৫ আগস্ট, ২০১৮
  • ৩১০ Time View

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের জগন্নাথপুর-সিলেট ও জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে গতকাল রোববার তৃতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছিল। সকাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধছিল। মিনিবাসের পাশাপাশি অটোরিকশা,মাইক্সো চলাচল না করায় দুর্ভোগে পড়েন নাগরিকরা। এছাড়াও ট্রাফিক সপ্তাহ চালু হওয়ায় কাগজপত্র না থাকা ও ফিটনেস বিহীন যানবাহন সড়কে বের হয়নি। অটোরিকশা ও টমটম না চলায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন প্রান্তের বাসিন্দারা ভোগান্তির শিকার হন।
ভোগান্তির শিকার নাগরিকরা জানান , যানবাহন বন্ধ রেখে শ্রমিকরা নাগরিকদের কষ্ট দিচ্ছে। ইতিমধ্যে ধর্মঘটের দোহাই দিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যর দাম বাড়ানো হয়েছে। উপজেলার
মজিদপুর গ্রামের বাসিন্দা আব্দুল মন্নান জানান,সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলছে।অনেক কষ্ট করে এক আত্বীয়কে নিয়ে তিনি রোববার এক ঘন্টার পথ বিভিন্ন যানবাহনে চার ঘন্টায় পৌঁছেছেন।
জগন্নাথপুর এলাকার এক বাসিন্দা জানান,তার সন্তান সম্ভাবা স্ত্রীকে নিয়ে রোববার সকালে ডাক্তার দেখাতে সিলেট নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু ধর্মঘটের কারনে বাসষ্ট্যান্ড এলাকা থেকে ফিরে আসতে হয়েছে।

জগন্নাথপুর মিনিবাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিম বলেন, যানবাহন ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে পরিবহন ধর্মঘট পালন করছি আমরা। আমাদের নিরাপত্তা নিশ্চিত হলে যান চলাচল স্বাভাবিক হবে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত আশরাফুল আলম বলেন, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও ট্রাফিক সপ্তাহ থাকায় যানবাহনের কাগজপত্র ও ফিটনেস পরীক্ষার কাজ চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com