1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জগন্নাথপুরে পানির মটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১০১৫ Time View

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার খাশিলা গ্রামের জসিম উদ্দিনের মালিকানা মাছের খামারে কেয়ারটেকার হিসেবে কাজ করছিল একই গ্রামের আলকাছ মিয়ার ছেলে জুয়েল মিয়া(২৫)। প্রতিদিনের মতো সকালে কাজে গিয়ে কুল বাগানে পানি দিতে গিয়ে পানির মটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
ইউপি সদস্য মোঃ জসীম উদ্দিন মিন্টু বলেন, দীর্ঘদিন ধরে জুয়েল আমার ফিসারীতে কাজ করে আসছিল। বৈদ্যুতিক পানির মটর চালাতে গিয়ে অসাবধানতাবসত বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর পদক্ষেপ চলছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com