1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন

জগন্নাথপুরে প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উদযাপন

  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২৯৪ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে  বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।

আজ সোমবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে ও মু্ক্তিযোদ্ধা কমপ্লেক্সে
বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা এলজিইডি কার্যালয়ের অফিস সহকারী ধীরেন্দ্র সূত্রধরের পরিচালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন প্রমুখ।

পরে মোনাজাত করেন জগন্নাথপুর কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com