1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

জগন্নাথপুরে বণাঢ্য আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

  • Update Time : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৭৬ Time View

স্টাফ রিপোর্টার-
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও বনাঢ্য আয়োজনে পালিত হয়েছে। উপজেলা  প্রশাসনের আয়েজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়। বৃহস্পতিবার ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। বিজয়ের প্রথম প্রহরে শহীদ মিনারে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,মুক্তিযোদ্ধা সংসদ,জগন্নাথপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন পুস্তকসর্বক অর্পণ করে। পরে জাতীর জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে বণাঢ্য
শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। দুপুরে  মুক্তিযোদ্ধা সংবর্ধনা,বিকেলে প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠে অংশ গ্রহণ, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে ও শিক্ষক সাইফুল ইসলাম রিপনের পরিচালনায়
মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার কে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন

উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান জেলা আওয়ামী লীগ সদস্য নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন সাধারণ সম্পাদক রেজাউল করিম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,
বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবদুল কাইয়ুম,সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হক,বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সদস্য সচিব খালেদ আহমদ, ও মুক্তযোদ্ধা সন্তান রাজ শেখর বৈদ্য প্রমুখ সভায় মুক্তিযোদ্ধাদের উত্তরীয়, নগদ অর্থ ও খাবার প্রদান করা হয়।

 

 

বিকেলে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শপথ গ্রহণ করেন কয়েক হাজারো মানুষ। সন্ধ্যা থেকে রাত ১২ টা পর্যন্ত চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 


জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যাগে পুস্তক সর্বক অর্পণ আলোচনা সভা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সদস্য নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া,উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত  প্রমুখ


জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেবের নেতৃত্বে শহীদ মিনারে পুস্তক সর্বক অর্পণ করা হয়।

 


জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধরের নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের দিনব্যাপী ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।

 

সন্ধ্যা থেকে রাত ১২ টা পর্যন্ত  জগন্নাথপুর  শিল্পকলা একাডেমির উদ্যাগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে কাঞ্চন শিখা একাডেমির উদ্যাগে নৃত্যের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন দর্শন তুলে ধরা হয়।এছাড়াও পৌর পরিষদের উদ্যাগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com