1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জগন্নাথপুরে বন্যায় ঘর হারানো আফিয়া ডিএইচ ফাউন্ডেশনের সহায়তায় ফিরলেন স্বামীর ভিটায়

  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৭ Time View

স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামে বন্যায় ধসে যাওয়া ঘর হারানো আফিয়া বেগম কে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। ডিএইচ ফাউন্ডেশন নামে যুক্তরাজ্য প্রবাসীদের চ্যারেটি একটি সংগঠনের ব্যানারে প্রায় এক লাখ টাকা খরচ করে টিনসেট ঘর নির্মাণ করে দেওয়া হয়। রোববার আনুষ্ঠানিকভাবে প্রবাসী সংগঠন ডিএইচ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ঘরের কাজ শেষ করে আফিয়া বেগম কে ঘরটি বুঝিয়ে দেন।নতুন ঘর পেয়ে হতদরিদ্র বিধবা নারী আফিয়া বেগম খুব খুশি হয়েছেন। তিনি বলেন, বন্যায় ঘরটি ভেঙে পড়ায় নতুন ঘর নির্মাণ নিয়ে চিন্তিত ছিলাম। গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশের প্রেক্ষিতে ডিএইচ ফাউন্ডেশন ঘর নির্মাণে এগিয়ে আসায় তিনি সাংবাদিক সহ
ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডিএইচ ফাউন্ডেশনের সিলেট প্রতিনিধি মোজাক্কির হোসেন মাহবুব বলেন, ফাউন্ডেশনের পক্ষ থেকে আফিয়া বেগম সহ বন্যায় ঘর হারানো তিনজনকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়। ১০ জনের ঘর সংস্কার করে দেওয়া হয়েছে। আরও কয়েকটি ঘর নির্মাণ ও সংস্কার কাজ চলমান রয়েছে। তিনি বলেন গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের ভিত্তিতে সরেজমিনে গিয়ে বিধবা নারী আফিয়া বেগমের ঘর হারানোর চিত্র দেখে তাকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়। এতে প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে বলে তিনি জানান।
আফিয়া বেগম কে ঘর বুঝিয়ে দেওয়ার সময় উপস্থিত ছিলেনিএইচ ফাউন্ডেশনের সিলেট প্রতিনিধি লাল মিয়া মুজাক্কির হোসেন,হাসান মিয়া মোহাম্মদ আলী মুসাহিদ আলী সদস‍্য আব্দুর রহমান ফয়সাল মিয়া কয়েছ আলী রুবেদ আলী জিতু মিয়া আবু বক্কর জাবেদ মিয়া জাকির হোসেন রানু মিয়া মুন্না মিয়া প্রমুখ
চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল বলেন, আফিয়া বেগম কে নতুন ঘর নির্মাণ করে দেওয়ায় ইউনিয়নবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি বলেন, গত ১৭ জুন ভয়াবহ বন্যায় আফিয়া বেগম সহ অনেকেই ঘর হারিয়েছেন তাদের অনেকেই নতুন ঘর নির্মাণ করে ভিটায় ফিরতে পারছেন না। আফিয়া বেগম কে ভিটায় ফেরানো সত্যি আনন্দের।
উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্হাপনা কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূঁইয়া বলেন, জগন্নাথপুর উপজেলায় বন্যায় ৪৪০ টি ঘর পুরোপুরি ধসে যায় । ক্ষতিগ্রস্ত হয় ৫ হাজার ৭৫৮টি কাঁচা ঘর। তারমধ্যে সরকারিভাবে ৪৪০জনকে ১০ হাজার টাকা এবং ৩০০ জনকে ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। নগদ তিন হাজার টাকাসহ ঢেউটিন দেওয়া হয়েছে ১৭৫ জনকে ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com