1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জগন্নাথপুরে বিএনপি নেতা জামালের জানাজায় মানুষের ঢল

  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৯৯ Time View

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, নারিকেলতলা গ্রামের বাসিন্দা এম ডি জামাল আহমেদ (৪০) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত বৃহস্পতিবার বিকেলে তিনি নিজবাড়ীতে হৃদক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আজ শুক্রবার সোয়া ৫টায় নারিকেলতলা ও ইছগাঁও মাদ্রাসা মাঠে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের অংশ গ্রহণে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই শিশু পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানাযার পূর্বমুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা সাদ মাস্টার, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, বিএমপি নেতা এম ডি জামাল আহমেদের অকাল মৃত্যুতে সুনামগঞ্জ জেলা ও জগন্নাথপুর উপজেলা বিএনপি’র পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com