স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক জেলা প্রশাসক ব্যারিষ্টার এনামুল কবীর ইমনের জন্মদিন পালন করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এরআগে পৌরসভার সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মিজানুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক ফিরোজ আলীর পরিচালনায় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউনুস মিয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলাল হোসেন রানা, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহের রোহান, এমদাদ হোসেন, জুবেদ খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোতাহির আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন, পৌর যুবলীগ নেতা শামীনুর রহমান ভূঁইয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহুর মিয়া, হীরা মিয়া, আব্দুর রাজ্জাক, কলেজ ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম হাসান প্রমুখ।
Leave a Reply