1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জগন্নাথপুরে ব্যারিষ্টার এনামুল কবির ইমন- শেখ হাসিনার নেতৃত্বে দেশের সামগ্রিক উন্নয়ন হচ্ছে

  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ৪১৭ Time View

স্টাফ রিপোর্টার – সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামগ্রিক উন্নয়ন হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার কে ক্ষমতায় রাখতে হবে। তিনি বলেন, সরকার সারাদেশে শিক্ষা,যোগাযোগ,স্বাস্হ্য ও ক্রীড়া চচর্চাকে বেগমান রাখতে বিশেষ ভূমিকা রাখছে। তিনি গতকাল রোববার বিকেলে সৈয়দপুর জুনিয়র ফুটবল একাডেমির ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আতাউর রহমান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ইশতিয়াক শামীম, দপ্তর সম্পাদক এডঃ নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল, সদস্য শামীম আখঞ্জী,সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক সহ-সভাপতি পাটলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সাবেক সদস্য মোঃ আকমল খাঁন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল ভুঁইয়া,সৈয়দপুর জুনিয়র ফুটবল একাডেমির মহাপরিচালক সৈয়দ সেলিম, সাধারণ সম্পাদক মোঃ মনির, কোষাধ্যক্ষ মোঃ বাদশা মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ লিলু মিয়া,যুগ্ন-সাধারণ সম্পাদক রাজা জিম্মাদার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইদুল হক, কৃষি বিষয়ক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমুখ খেলায় সৈয়দপুর জুনিয়র ফুটবল একাডেমি ও সানজানা ফুটবল একাডেমির মধ্যে অনুষ্ঠিত হয়।

ট্রাইবেকারে সৈয়দপুর জুনিয়র ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিরা পুরস্কার তুলে দেন। এর আগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন এর সন্মানে প্রবাসী আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সৈয়দ রউফ মিয়ার বাড়িতে মধাহ্নভোজে যোগদান করেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com