1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

  • Update Time : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৫০৭ Time View

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
সোমবার দুপুরে জগন্নাথপুর সদর বাজার এবং ভবের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম ।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় স্প্রাইট ও ফান্টার ডিলার প্রতিষ্ঠান সুবজ ভেরাইটিজ স্টোরকে ২০ হাজার, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় মুসলিম সুইটমিটকে ৩ হাজার ও রিফাত এন্ড কোং—কে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে ভোক্তা অধিকার আইনে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com