1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে মোটর সাইকেল চুরির অভিযোগে গ্রেফতার-২

  • Update Time : সোমবার, ২৩ জুলাই, ২০১৮
  • ৩০২ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে মোটরসাইকেল চুরি চোর সন্দেহে পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, রোববার রাতে জগন্নাথপুর থানার একদল পুলিশ অভিযান চালিয়ে মোটর সাইকেল চুরির অভিযোগে নেত্রকোনা জেলার মদন থানার জয়পাশা গ্রামের হাবিব মিয়ার ছেলে সোহেল মিয়া ও জগন্নাথপুর উপজেলার এনাতনগর গ্রামের আলীর নুরের ছেলে সোয়েব আহমদকে গ্রেফতার করেছে।
জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার সাইফুর আলম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতিকালে জগন্নাথপুরে মোটরসাইলেক চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে সন্ধ্যা রাতে পৌরশহর থেকে একই সময়ের দু’টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com