1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৮ জুলাই, ২০১৮
  • ২৯৮ Time View

স্টাফ রিপোর্টার: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ব্যাপক প্রচারনা চলছে। এ উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা মৎস্য অফিসে ওয়াহিদুল আবরার’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিয়ম সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোঃ শফিউর রহমান , জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সেক্রেটারী সানোয়ার হাসান সুনু, যুগ্ম সম্পাদক অমিত দেব, সাংবাদিক আলী আহমদ, গোবিন্দ দেব প্রমুখ।
মতবিনিয়মসভা সাংবাদিকদের মৎস্য কর্মকর্তা জানান, বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে সপ্তাহ সপ্তাহ শুরু হবে। এতে সকল মহলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। দিবসটি উপলক্ষ্যে গতকাল দিনভর মাইকিং করানো হয়েছে।
তিনি বলেন, জগন্নাথপুরের মৎস্য ভান্ডার সমৃদ্ধ করতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। ইতিমধ্যে আধুনিক পদ্ধতিতে খাঁছার মাধ্যমে চাষ করা হচ্ছে, পরিত্যক্ত সরকারী বিভিন্ন মজাপুকুরগুলো সংস্কারের উপযোগি করে মাছ চাষ করা হচ্ছে। মৎস্য আইন সংরক্ষনের মাধ্যমে অবৈধবাবে পোনা মাছ শিকারদের বিরুদ্ধে আইনগন ব্যবস্থা জোরদারসহ মৎস্য প্রজনন বৃদ্ধি করতে স্থানীয় মৎস্য অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com