1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

জগন্নাথপুরে রথযাত্রা পালিত

  • Update Time : রবিবার, ১৫ জুলাই, ২০১৮
  • ৩৮০ Time View

স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উৎসব শনিবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে শান্তিপুর্ণভাবে পালিত হয়েছে। উপজেলা সদরের রথবাড়ীতে প্রতিবছরের ন্যায় শ্রী শ্রী জগন্নাথদেবের বিগ্রহ ও বাসুদেব বিগ্রহ বসিয়ে দুটি রথ টানা হয়। এ উপলক্ষে রথ বাড়ীতে মেলা বসে। এছাড়াও কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া বাজারে পাশে ইসকনের সহযোগীতায় রথটানা হয়। মীরপুর ইউনিয়নের লহরী গ্রামের হিন্দু সম্প্রদায়ের উদ্যাগে জগন্নাথদেবের মন্দিরের সামনে রথ যাত্রা উৎসব আয়োজন উপলক্ষে এক আলোচনাসভার অনুষ্ঠিত হয়। উৎসব উদযাপন কমিটির সভাপতি কালী কুমার দাস এর সভাপতিত্বে ও এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান,ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি প্রকৌশলী সতীশ গোস্বামী,শ্যামহাট আশ্রম পরিচালনা ও উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক অমিত দেব,লহরী রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জীতেন দেবনাথ, সমাজকর্মী যুবলীগ নেতা টিটু মিয়া প্রমুখ পরে জগন্নাথদেবের রথটি মীয়ারবাজার ঘুরে জগন্নাথমন্দিরে গিয়ে সমাপ্ত হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহনান বলেন,সাম্প্রদায়িক সম্প্রতির বাংলাদেশে রথযাত্রা সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তিনি বলেন,আমাদের এই সম্প্রতিকে ধরে রাখতে হবে। তিনি সম্প্রতি বজায় রেখে নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের আহ্বান জানান।


বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন,ধর্ম যার যার উৎসব সবার এই মুলমন্ত্রে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে রথযাত্রা উৎসব পালন করেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com