1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে লন্ডনপ্রবাসীকে সংবর্ধনা

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮
  • ২৫১ Time View

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের চাঁনপুর-সাতহাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী হারুনুজ্জামান তালুকদারকে সংর্বধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের একটি হল রুমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজত কান্দি দাসের পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী এনামুল ইসলাম এনাম। সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসি হারুনুজ্জামান তালুকদার।
অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, সমাজকর্মী আলতাবুর রহমান, রাসেল আহমদ চৌধুরী, শাহিন মিয়া, ঝুনু মিয়া, ছইল মিয়া প্রমুখ। পরে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। বিদ্যালয়ে শহিদ মিনার স্থাপন, গেইট ও বিদ্যালয়ের রাস্তা নির্মানসহ এলাকার শিক্ষা উন্নয়নের বিশেষ অবদান রাখায় যুক্তরাজ্য প্রবাসী হারুনুজ্জামানকে এ সংবর্ধনা দেওয়া হয়েছে বলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মতিন জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com