স্টাফ রিপোর্টার::
জগনাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর বাজারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা স্থানীয় সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের রিজিওনাল হেড মোঃ কামরান আহমদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান, অধ্যক্ষ হাফিজ সৈয়দ রেজওয়ান আহমদ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সৈয়দপুর শাখার ম্যানেজার মোঃ মাসুদ করিম।