স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুরে সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ বন্যা পরবর্তী পূর্ণবাসনের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা পয়েন্ট বিভিন্ন গ্রামের দুই শতাধিক পরিবারের মাঝে এ অর্থ বিতরণ করা হয়া।
সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উপদেষ্টা এবং সংগঠনের বাংলাদেশের পরিচালক মো. ফজলুল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা ফয়জুল মুরসালিন, সাবেক মেম্বার আবুল কালাম, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিনার মিয়া, সংগঠনের উপদেষ্টা মাওলানা জিয়া উদ্দিন, যুব জমিয়ত সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সাংবাদিক জুয়েল আহমদ, সংগটনের সাংগঠনিক সম্পাদক জমিরুল হক সবুজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাকারিয়া মাহমুদ, আওয়ামী লীগ নেতা রতন দাস, সমাজসেবক মাওলানা সোহান আহমদ, কাহার আহমদ, মোহাম্মদ তাজুদ মিয়া, নিজাম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান মো. রেজাউল হক বলেন, ২০১১ সাল থেকে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা কাল থেকে এখন পর্যন্ত সংগঠনের পাঁচ বারের নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। বর্তমানে মহাসচিবের দায়িত্বে আছেন মো. সালমান খাঁন এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন মো. জমিরুল হক সবুজ। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি ঈদে আর্থিক সহায়তা ঈদবস্ত্র সহ বিভিন্ন খাবার বস্তু গৃহ নির্মাণে কাজে অর্থ দান করে করে আসছে সংগঠনটি।
তিনি আরো বলেন, করোনা মহামারীতে ও বিপুল অর্থ প্রদান করে, পরপর দুই বছর রমজান মাসে ও প্রায় আড়াই লক্ষাধিক টাকা বিভিন্ন গ্রামে বিতরণ করা হয়েছে। এবছর শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যা কবলিত হয়। সিলেট অঞ্চল প্রতিবারের মতোই সকল প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের সংগঠন সাধ্যমত সহযোগিতা করে থাকে। তারই ধারাবাহিকতায় বন্যা আক্রান্ত অসহায়হীন মানুষের খাদ্য সংকট থেকে উত্তোলনের জন্য এই অঞ্চলনে মানুষের মাঝে ৬ লক্ষাধিক টাকার খাদ্য সামগ্রী বিতরণ করে। তারই ধারাবাহিকতায় আমাদের সংগঠনে বন্যা পরবর্তী পূর্ণবাসন প্রক্রিয়ার জন্য গতকাল দুই শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, সার্বিকভাবে এই সংগঠনের অর্থ যোগান দিতে সংগঠনের ইউরোপের পরিচালকের দায়িত্বে আছে আমার চাচা হাজী মো. নজরুল হক। তাঁর তত্ত্বাবধানে অর্থ দিয়ে সহযোগিতা করে থাকেন আমাদের পরিবারবর্গ। উক্ত অনুষ্ঠানের সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও ইউরোপের পরিচালক মো. নজরুল হকের একমাত্র মেয়ে সুজিনা হক অর্থায়নে সম্পন্ন করা হয়েছে।