1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জগন্নাথপুরে হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১৪৭৯ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে হত্যা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার তাদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কাতিয়া গ্রামের দুরুদ মিয়ার ছেলে লোকমান মিয়া (২০) ও একই গ্রামের লালু মিয়ার ছেলে রুবেল মিয়া (২০)।

মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন জানান, মামলার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। গত সোমবার রাতে মামলার এজাহার নামীয় আসামী লোকমানকে নোয়াখালী জেলা সদর থেকে গ্রেপ্তার করা হয়। একই রাতে ঘটনার সাথে জড়িত মামলার অজ্ঞাত আসামীদের মধ্যে রুবেল মিয়াকে সিলেটের বিশ্বন্নাথ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। বাকী আসামী এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর উপজেলার পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়ে নতুর ভোটার হওয়ার জন্য লাইনে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে মারামারির ঘটনায় মিজানুর রহমান (২০) নামের এক তরুণ আহত হন। পরে ২৯ অক্টোবর রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত ওই তরুণের মৃত্যু হয়। পরদিন তাঁর বাবা ইসলাম উদ্দিন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা করেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com