1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার ২

  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৪০৬ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার সহ ২জন গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হবে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার ( ১ মার্চ ) দুপুরে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের দিক নির্দেশনায় থানার এসআই জিন্নাতুন জিন্না, এসআই মো. ওবায়দুল্লাহ, এসআই মির্জা শাফায়েত এর নেতৃত্বে একদল পুলিশ রানীগঞ্জ বাজারের ফেরী পাশে গোপন সংবাদের ভিত্তিতে ৫০০ গ্রাম গাঁজা সহ বাগময়না গ্রামের মৃত তোতা মিয়া ছেলে নেছার মিয়া (৬৫) ও একই গ্রামের মৃত রফিক উল্লাহ ছেলে বকুল মিয়া (৪০)কে গ্রেফতার করেন।
গ্রেফতারের সতত্যা নিশ্চিত করে এসআই মির্জা শাফায়েত জানান, ৫০০ গ্রাম গাঁজা সহ দুই জনকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃতদের আগামী কাল বৃহস্পতিবার সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com