1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জগন্নাথপুর-নবীগঞ্জে কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ১৩২৫ Time View

স্টাফ রিপোর্টার::

কোরবানির মাংস বন্টন কে কেন্দ্র করে  সুনামগঞ্জের জগন্নাথপুর ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫০ জন ব্যক্তি আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্হানীয় সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শাহীন মিয়া যুক্তরাজ্যে একটি চ্যারেটি সংস্থার মাধ্যমে গোতগাঁও গ্রামের হযরত মা ফাতেমা (রা:) মাদ্রাসায় ৩৫টি গরু দান করেন। উক্ত গরু গুলোর কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে জগন্নাথপুরের গোতগাঁও গ্রামের শামীম মিয়া ও নবীগঞ্জ উপজেলার উমরপুর গ্রামের আহসান মিয়াসহ দুই গ্রামের কয়েকজনের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এক পর্যায়ে আজ সোমবার বিকেলে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র স্বস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় গ্রামের অর্ধ শতাধিক লোক আহত হন। আহতদের মধ্যে জগন্নাথপুর উপজেলার আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নবীগঞ্জ উপজেলার আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত উভয় পক্ষের জীবন মিয়া (১৭) সূয্য বেগম (৫৫),আলতাব উদ্দিন (৫৬),আব্দুল মনাফ (২২),আব্দুল খালিছ (৪০)আহসান উদ্দিন (৫০),আনাছ উদ্দিন (৪৫) কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে জগন্নাথপুর ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ সার্কেল) শুভাশীষ ধর বলেন,কোরবানির পশুর মাংস ভাগাভাগি কে কেন্দ্র করে দুই উপজেলার প্রতিবেশী দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং উভয়পক্ষের আহতদের জগন্নাথপুর, নবীগঞ্জ ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com