1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩ বছরে পদার্পণ ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৪১ Time View

স্টাফ রিপোর্টার-  মূলধারার সাংবাদিকদের সংগঠন জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩ বছরে পদার্পণ উপলক্ষে এক উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে ‘জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’ কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুর পরিচালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আমিনুল হক সিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল রহমান জিলু, সদস্য হিফজুর রহমান জিয়া, শাহ এস এম ফরিদ, আল-আমীন।

 

 

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য গোবিন্দ দে, সাধারণ সদস্য সুমিত রায়, বিপ্লব দেবনাথ, মুকিম উদ্দিন ও দুলন মিয়া প্রমুখ।

সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ একে অপরের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

বক্তারা বলেন, ৪৩ বছরে পদার্পণের মাধ্যমে জগন্নাথপুর প্রেসক্লাব তার গৌরবময় ঐতিহ্য ও মর্যাদা বজায় রেখে চলেছে। সাংবাদিকতার এই সুমহান ঐতিহ্যকে অক্ষুণ্ন রাখতে এবং অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মূলধারার সংবাদকর্মীরা এখন সম্পূর্ণ ঐক্যবদ্ধ। পেশাগত মান ও মর্যাদা বজায় রেখে সবাইকে একসঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

 

সভায় জানানো হয়, আগামী মাসে জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com