1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী সজল বণিক আর নেই শোক প্রকাশ

  • Update Time : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৭২১ Time View

স্টাফ রিপোর্টার – জগন্নাথপুর পৌর এলাকার বাসুদেব বাড়ির বাসিন্দা জগন্নাথপুর বাজার জুয়েলারি সমিতির সহ সভাপতি সজল বণিক (৪৫) আর নেই। আজ সোমবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়ে স্ত্রী সহ অসংখ্য আত্বীয় স্বজন গুনগাহী রেখে গেছেন। বিকেলে জগন্নাথপুর মহা শশ্মানঘাটে তাকে সমাহিত করা হবে।
তার ভাই কাজল বনিক জানান,তিনি কিছু দিন ধরে দুরারোগ্যব্যাধিতে ভূগছিলেন। তিনি তার ভাইয়ের আত্মার শান্তি কামনা করে সবার আশীর্বাদ চান।
এদিকে ব্যবসায়ী সজল বণিক এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর,সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী,পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ সূত্রধর সাধারণ সম্পাদক হীরা মোহন দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অমিত দেব,শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর ধাম সংরক্ষণ জগন্নাথপুর উপজেলা শাখা কমিটির সভাপতি বিভাস দে, সাধারণ সম্পাদক শশী কান্ত গোপ,
বাসুদেব মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি মিন্টু রঞ্জন ধর,সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ,জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, বাজার তদারক কমিটির সেক্রেটারি জাহির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি বিশ্ব বৈদ্য প্রমুখ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com