1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে ফের বুধবার থেকে ধর্মঘট, এলাকায় মাইকিং

  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ৯৭০ Time View
সংস্কারহীন জগন্নাথপুর-বিশ্বনাথ- রশিদপুর সড়কে আবারও সংস্কারের দাবিতে আগামী বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
আজ সোমবার জগন্নাথপুর পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে ব্যাপক মাইকিং করা হয়।
 
পরিবহন শ্রমিক ও স্থানীরা জানান, সিলেট বিভাগীয় শহরে সঙ্গে জগন্নাথপুর ও বিশ্বনাথ উপজেলাবাসির যোগাযোগের একমাত্র  প্রধান সড়ক জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়ক। এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহালদশা বিরাজ করছি। সকড়জুড়ে খানাখন্দ আর বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এসব গর্তে প্রায় দিনই ভারী যানবাহন পড়ে আটকে সরাসরি যানচলাচলে বিঘ্নিত ঘটে। সর্বশেষ গতকাল রোববার ভোররাতে বাগিচাবাজার এলাকা একটি গর্তে ট্রাক পড়ে প্রায় ১২ থেকে ১৫ ঘন্টাব্যপি ওই সড়কে যানচলাচল ব্যাহত হয়।
ভাঙাচোরা এই সড়কে যানচলাচল কষ্টকর হয়ে উঠেছে বলে শ্রমিকরা জানিয়েছেন।
জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি নিজামুল করিম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, দিন দিন সড়কে করুন অবস্থা বিরাজ করায় যান চলাচলে অনুপযোগি হয়ে উঠেছে। তাই বাধ্য হয়ে ধর্মঘট ঘোষনা করা হয়েছে। তিনি বলেন, সম্প্রতি সংস্কারের দাবিতে আরো দুইবার ধর্মঘটের ডাক দেয়া হলে কর্তৃপক্ষের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
 
 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com