স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে টানা ৪ দিন সরাসরি মিনিবাস চলাচল বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে ফের বাসচলাচল শুরু হয়েছে।
গত শুক্রবার ভোরে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের দক্ষিণ সুনামগঞ্জের আক্তারপাড়া সেতু ভেঙে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে বিকল্প পথে ছোট ছোট যানবাহন চলাচল করেছে।
জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের মিনিবাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিম জানান, একটি মালবাহী ট্রাক আক্তারপাড়া নামক স্থানে বেইলি সেতু পারাপারের সময় সেতুটি ভেঙে পড়ে। এজন্যে গত ৪ দিন ধরে জগন্নাথপুর উপজেলা সদরের বাস স্ট্যাÐ থেকে কোন মিনিবাস জেলা শহরে চলাচল করেনি। এবং জেলা শহর থেকে জগন্নাথপুরেও কোন বাস ছেড়ে আসেনি।
এবিষয়ে জানতে সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মোস্তফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্ঠা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply