1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ক্ষমতার প্রকৃত মালিক আল্লাহ জগন্নাথপুরে নৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ  যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটি কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যুক্তরাজ্যে মতবিনিময়সভায়-কয়ছর আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না জুলাই গণঅভ্যুত্থান দিবসে জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সভা ও  বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

জাতীয় সঙ্গীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘আমার সোনার বাংলা’ নির্মাণ কাজ শুরু হচ্ছে

  • Update Time : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬১৫ Time View

স্টাফ রিপোর্টার::ভাষা আন্দোলনের ইতিহাস ও মর্যাদার লক্ষ্যে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হচ্ছে জাতীয় সঙ্গীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘আমার সোনার বাংলা’।
দুই বাংলার ৪ গুণীজনের সাক্ষাৎকার নিয়ে নির্মিত হবে এটি। সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ এবং ওপার বাংলার রবীন্দ্র বিশেষজ্ঞ শঙ্খ ঘোষের সাক্ষাৎকার নিয়ে ৪০ মিনিটের এ প্রামাণ্যচিত্রটি নির্মাণ করছেন মৃদুল মামুন। প্রযোজনায় রয়েছেন সুব্রত পাল। শিগগিরই এর দৃশ্যধারণের কাজ শুরু হবে বলে নির্মাতা জানান।

এ প্রসঙ্গে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, ‘নির্মাতা মৃদুল মামুনের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। এখনও জানি না, কীভাবে এটি উপস্থাপন করা হবে।’

আয়োজকরা জানান, জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণার দীর্ঘ ৪৪ বছর পর প্রথমবারের মতো নির্মিত হচ্ছে প্রামাণ্যচিত্র। পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানটি প্রকাশের প্রায় ১১৫ বছর পর নির্মাণ হচ্ছে ইতিহাসনির্ভর এই প্রামাণ্যচিত্র।

বাংলাদেশ সরকারের অনুদান সহায়তা এবং দৃশ্যকার ফিল্মস-এর প্রযোজনায় এটি নির্মিত হচ্ছে। আগামী ডিসেম্বরে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিচালক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com