1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

জুলাইয়ে সিলেটসহ ৩টি সিটি করপোরেশনের নিবার্চনের সম্ভাবনা

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮
  • ২৩৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
মেয়াদ পূর্ণ হওয়া সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন আগামি জুলাইয়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা আগেই জানিয়েছিলেন, মেয়াদ পূর্ণ হতে যাওয়া সিলেটসহ দেশের পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচন আগামী জুলাইয়ে অনুষ্ঠিত হবে।গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের পর আরও তিন সিটিতে নির্বাচন করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। ঈদুল ফিতরের পর জুলাইয়ের শেষ সপ্তাহে এ সিটিগুলোতে ভোট হবে বলে ইসির একটি সূত্রে জানা গেছে।এই সিটি কর্পোরেশনগুলো হলো- সিলেট, বরিশাল ও রাজশাহী। এই সিটিগুলোতে ভোটগ্রহণের জন্য ইসির নির্বাচন পরিচালনা শাখা কর্মপরিকল্পনা তৈরি করেছে। কমিশন এটি অনুমোদন দিলে ঈদুল ফিতরের পর এ সিটিগুলোর তফসিল দেয়া হবে।জানা যায়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন অনুযায়ী পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিন আগে যেকোনো সময় ভোট গ্রহণ করতে হবে। তাই গাজীপুর সিটির মেয়াদ পূর্ণ হবে আগামী ৪ সেপ্টেম্বর। সিলেট সিটির ৮ সেপ্টেম্বর, খুলনার ২৫ সেপ্টেম্বর, রাজশাহীর ৫ অক্টোবর, বরিশাল সিটির ২৩ অক্টোবর মেয়াদ পূর্ণ হবে।আগামী ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল ১২ এপ্রিল, মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে ১৫ ও ১৬ এপ্রিল। আর মনোনয়নপত্র প্রত্যাহারে শেষ দিন ২৩ এপ্রিল। এরপর ২৪ এপ্রিল প্রতীক বরাদ্দ দেয়া হবে।ইসির একটি সূত্রে জানা যায়, ঈদুল ফিতর হবে জুনের মাঝামাঝি। আবার ঈদুল আযহা আগস্টে। এ কারণে দুই ঈদের মাঝখানে তিন সিটিতে নির্বাচন করার পরিকল্পনা ইসির। সেক্ষেত্রে জুলাইয়ের শেষ সপ্তাহকে বেশি উপযোগী মনে করছে ইসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com